সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

ঢাকা: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব কার্যকর হলে ব্র্যান্ড ও স্তরভেদে প্রতি শলাকা সিগারেটের দাম এক থেকে তিন টাকা পর্যন্ত বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি জানান, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যম স্তরের ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চস্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে নিম্নস্তরের সিগারেটের প্রতি শলাকার দাম প্রায় ১ টাকা পর্যন্ত, মধ্যম ও উচ্চস্তরের সিগারেটে ১ থেকে ২ টাকা এবং অতি উচ্চস্তরের সিগারেটে প্রায় ৩ টাকা পর্যন্ত বাড়তে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *