সর্বশেষ :
19 Oct 2026, Mon

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, ভিসা ও ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, ভিসা ও ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ ও গতিশীল করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থার ফলে আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় নিয়োগকর্তা ও কর্মীরা দ্রুত এবং কম খরচে সেবা নিতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি’ কর্মসূচির আওতায় সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা অনেক ক্ষেত্রে বাতিল করা হয়েছে। কিছু পারমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে এবং আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন অধিকাংশ সেবা অনলাইনে গ্রহণ করা যাচ্ছে।

এ বিষয়ে জনমত সংগ্রহের জন্য আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন পরামর্শ কর্মসূচি চালু থাকবে। এতে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা ওয়ার্ক পারমিট ব্যবস্থা আরও সহজ করার বিষয়ে মতামত দিতে পারবেন।

বর্তমানে আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে বিদেশ থেকে কর্মী নিয়োগ, চাকরি পরিবর্তন, পার্ট-টাইম, ফ্রিল্যান্স, গোল্ডেন ভিসাধারী, শিক্ষার্থী, অপ্রাপ্তবয়স্ক, গৃহকর্মী ও পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ পারমিট অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই সংস্কার বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমিয়ে আনবে।

দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়ের মতে, এ উদ্যোগ বেসরকারি খাতের টেকসই উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আধুনিক ও প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *