সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাইথোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমাসহ সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী পাহাড়ি-বাঙালির আস্থাভাজন ও পাহাড়ের অবিসংবাদিত নেতা সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করা হোক। তারা দাবি করেন, তিনি পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অবিচল ও সৎ ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, তিনি সম্মানজনক আইন পেশা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন। তিনি সবসময় দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং কখনো দল ত্যাগ করেননি। বরং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তারা মন্তব্য করেন।

এ সময় বক্তারা সতর্ক করে বলেন, সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে তার পদে পুনর্বহাল করা না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ জন্য অংশগ্রহণকারীরা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *