সর্বশেষ :
20 Oct 2026, Tue

হিলিতে মাসিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

হিলিতে মাসিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): “দৃষ্টি সবার অধিকার” এই অঙ্গীকারকে সামনে রেখে জয়পুরহাট ও দিনাজপুরের হিলিতে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি মাসের প্রথম সপ্তাহে হিলিতে এবং প্রতি বুধবার জয়পুরহাট র‍্যাব ক্যাম্প সংলগ্ন হাসপাতালে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলি পল্লী বিদ্যুৎ সংলগ্ন ডা. সেকেন্দার আলীর বাসভবনে একটি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। মাত্র ২০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে চক্ষু ও মাথাব্যথাজনিত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শনিবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. আসিব মাহমুদ নারী-পুরুষ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। তিনি বলেন, জয়পুরহাট র‍্যাব ক্যাম্প সংলগ্ন আমাদের ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতালে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বল্প খরচে বিদেশি লেন্স ব্যবহার করে ছানি ও চোখে মাংস বৃদ্ধিজনিত অপারেশন করা হয়।

তিনি আরও বলেন, অপারেশন রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। পাশাপাশি অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থাও বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি, পরিচ্ছন্ন পরিবেশ, ডিজিটাল চক্ষু পরীক্ষা এবং সাশ্রয়ী খরচে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

ডা. আসিব মাহমুদ বলেন, বিশ্বমানের চক্ষু চিকিৎসাসেবা, চোখের নিয়মিত পরীক্ষা, অপারেশন সুবিধা, শিশু ও বয়স্কদের চক্ষুসেবা, জরুরি সেবা এবং দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *