মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমান বাংলাদেশের একজন ব্যতিক্রমধর্মী নেতা। আপনারা অনেকেই তাকে নিয়ে নানা ধরনের ধারণা পোষণ করেছেন। তিনি গত তিন মাসে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা দেশের মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে এই তিন মাসে মানুষের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্দিরের পুরোহিতদের জন্য বেতন-ভাতার ব্যবস্থাও করা হয়েছে।
শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিন দিনব্যাপী হরিবাসর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

