মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা এ দেশের গর্বিত সন্তান। আমরা আপনাদের সম্মান করি। আপনাদের ভয়ে অপরাধীরাও আতঙ্কে থাকে। সাংবাদিকদের সততা ও নিষ্ঠাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আজ দেশের আনাচে-কানাচে, গ্রামে-গঞ্জে নতুন নতুন কিছু অসাংবাদিক সাংবাদিকতার নাম ব্যবহার করছে। তারা বিভিন্নভাবে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করছে। তবে যারা প্রকৃত সাংবাদিক, তাদের সবাই সম্মান করে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

