সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির দরগাপাড়ায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশুটি রাস্তা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার দর্জি মো. শফিকুল ইসলামের ছেলে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির মা বাড়িসংলগ্ন পাঁচবিবি-হিলি সড়কের অপর পাশে রোদে ধান শুকাতে দিয়েছিলেন। হামিম বাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করছিল। এ সময় রাজশাহী ও নওগাঁ এলাকা থেকে উত্তরাঞ্চলের দিনাজপুর বা রংপুরের কোনো পিকনিক স্পটের উদ্দেশে দ্রুতগতিতে যাওয়া একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক বাসের চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় নিহত শিশুর মা-বাবা, আত্মীয়স্বজন ও এলাকাবাসী নিষ্পাপ শিশুটির মৃত্যুর শোকে কান্নায় ভেঙে পড়েন।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *