সর্বশেষ :
19 Oct 2026, Mon

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এমপি ওয়াদুদ ভূঁইয়া।

আলোচনা সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ি ও বাঙালিদের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে একটি সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তোলার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *