সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক আল-মামুন

পাঁচবিবির শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক আল-মামুন

পাঁচবিবি (জয়পুরহাট): “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারাগুলো জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

“সবুজায়নে ভরবে দেশ, ৫ কোটি বৃক্ষরোপণে গড়ব পরিবেশ” এ প্রতিপাদ্যে সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক বনায়ন সম্প্রসারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মহোদয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *