সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জেলা প্রশাসক মহোদয়

পাঁচবিবির ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জেলা প্রশাসক মহোদয়

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঝড়বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্বাসনে সরকারি উদ্যোগে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৩টি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিকে ২ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানার ওসি হাফিজ মো. রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, অফিস সহকারী মো. জুয়েল রানা এবং কার্য-সহকারী মো. ওসমান গনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *